বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি রয়েছে মঙ্গলবার। আইসিসি টিভি অ্যাপে খেলাটি বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা।
অতিরিক্ত খরচের জন্য বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলাটি দেখাতে পারছে না। সেজন্য আইসিসি থেকে খেলাটি দেখা যাবে।
বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। তবে এ দিন সকাল থেকে বৃষ্টি আশঙ্কা রয়েছে।