বাংলাদেশ জিতল ৩২ রানে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ১১:৪৬ পিএম

বাংলাদেশ জিতল ৩২ রানে

দুবাইয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারাল বাংলাদেশ। ২ ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে সফরকারীরা। বাংলাদেশ প্রথম ম্যাচটি ৭ রানে জিতেছিল। 

আরব আমিরাতের লক্ষ্য ছিল ১৭০ রান। ৫ উইকেটে ১৩৭ রানে থেমেছে তারা। আরব আমিরাতের রিজওয়ান হার না মানা ৫১ ও হামিদ ৪২ রান করেন। মোসাদ্দেক ২টি উইকেট নেন। 

এর আগে কোন ব্যাটারই  বড় ইনিংস খেলতে না পারলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল।  দলের পক্ষে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ওপেনার মেহেদি হাসান মিরাজ। এটি মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে মোসাদ্দে হোসেনের ব্যাট থেকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।

Link copied!