হারারে স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। ২-০ তে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে এ ম্যাচে আফিফ ৮১ বলে ৮৫ রান করেন। এছাড়া এনামুল ৭৬ ও মাহমুদউল্লাহ ৩৯ রানে আউট হন। জিম্বাবুয়ের ইভান্স ও জঙ্গি ২টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে ৪০০তম ম্যাচ খেলছে। মাইলফলকের ম্যাচ জিতবে তো তারা?