অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শুক্রবার বিসিবি তাদের ফেসবুক পেজে ডিজিটালে উন্মোচন করেছে টাইগারদের নতুন জার্সি।
বাংলাদেশ দলের জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে এমনটা জানিয়েছিল জার্সি নির্মাতা প্রতিষ্ঠান। কথা অনুযায়ী, সাকিবদের এবারের বিশ্বকাপ জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে সুন্দরবনকে।
জার্সিতে প্রাধান্য পেয়েছে সবুজ রঙ। আর সবুজের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে। জার্সির সামনে সাদা রঙে বাংলাদেশের নাম, আর পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে। জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে সেটা কেবল দুই হাতার নিচের অংশে।