বাবা শিবনারায়ন চন্দরপল বড় ক্রিকেটার ছিলেন। ছেলে তেজনারায়ন বড় ক্রিকেটার হতে চলেছেন। ডাবল সেঞ্চুরি করলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
বুলাওয়েতে প্রথম টেস্ট চলছে। আর টেস্টের আজ তৃতীয় দিন। রবিবার সেঞ্চুরি করেছেন। আজ ডাবলে পরিণত করলেন স্কোরকে।
বাবা কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের। এবার তার ছেলে সে পথে হাঁটা শুরু করলেন। ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৪৪৭ রান তুলেছে। আর সেখানে ডিক্লেয়ার। তেজনারায়ন ২০৭ রানে অপরাজিত ছিলেন। ১৬টি চার ও ৩টি ছক্কা তার ইনিংসে।