বিপিএলে খুলনার প্রথম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৩, ০৯:৩২ পিএম

বিপিএলে খুলনার প্রথম

ওয়াহাব রিয়াজের বোলিংয়ের পর  ওপেনার তামিম ইকবালের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এ আসরে প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স।

খুলনা ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডাসর্কে। প্রথম তিন ম্যাচ হারের পর অবশেষে  জয় পেয়েছে খুলনা। অন্য দিকে চার ম্যাচে ২টি করে জয় ও হার রয়েছে রংপুরের।

খুলনার ওয়াহাবের ৪ ও আমাদ বাটের ৩ উইকেটে ১২৯ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে তামিমের অনবদ্য ৬০ রানে ১০ বল বাকী রেখেই জয় পায় খুলনা।

Link copied!