বাবা ছিলেন পাকিস্তানের বিখ্যাত উইকেটরক্ষক। দীর্ঘদিন স্ট্যাম্পের পেছনে পাকিস্তানের ভরসা ছিলেন তিনি। সেই মঈন খানের ছেলে আজম খান এখন বিপিএলে ঝড় তুললেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জারসের বিপক্ষে সোমবার তিনি ৫৮ বলে ১০৯ রানের হার না মানা ইনিংস খেলেন।
২০২১ সালের জুলাইয়ে পাকিস্তান দলে আজমের অভিষেক হয়েছিল। জাতীয় দল থেকে ছিটকেও যান। অবশ্য ভয়ঙ্কর ব্যাটার বলেই তাকে খুলনা এবার দলে নিয়েছে।
তার এই শতরানটি সাজিয়েছেন ৯টি চার ও ৮টি ছক্কায়। বিপিএলে তার প্রথম সেঞ্চুরি এটি। বাবা মঈন খানও বিধ্বংসী ব্যাটার ছিলেন। তবে শেষের ওভারগুলোয় ঝড় তুলতেন তিনি।