বিতর্কিত সিদ্ধান্তে আউট সাকিব, ক্ষোভ মাশরাফির

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ১২:৩১ পিএম

বিতর্কিত সিদ্ধান্তে আউট সাকিব, ক্ষোভ মাশরাফির

ভারতের বিপক্ষে আগের ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ শেষেও অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এবার পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও বিতর্কিত সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের বিপক্ষে। এবার টাইগার অধিনায়ক সাকিব আল হাসানই হয়েছেন বিতর্কিত সিদ্ধান্তের শিকার।

অ্যাডিলেইড ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ভালোই শুরু করে বাংলাদেশও। তবে দলীয় ৭৩ রানের মাথায় সৌম্য সরকারের বিদায়ের পর বিতর্কিত সিদ্ধান্তে ফেরানো হয় সাকিবকে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই সিদ্ধান্তকে জঘন্য হিসেবে আখ্যায়িত করেছেন।

বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের করা পঞ্চম বলে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন উঠে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নেন। টিভি রিপ্লেতেও দেখা যায় বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের নিচের অংশে আঘাত হানে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট দিয়েছেন।

Link copied!