ম্যাথু লাহোজ কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ পরিচালনা করেন রেফারি হিসাবে। সে ম্যাচে ১৭ টা কার্ড দেন এক ম্যাচে। শনিবার লা লিগার ম্যাচ ছিল। সে ম্যাচে বার্সেলোনা ও এস্পানিয়ল খেলেছে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর সেই লাহোজ এবার ১৪টি কার্ড দিয়েছেন। ১২টি হলুদ ও ২টি লাল কার্ড দিয়েছেন তিনি। অবশ্য লাল কার্ড ১টি প্রত্যাহার করেছেন।
বার্সেলোনা লা লিগায় ফিরে ধাক্কা খেলো। মাঠে শুরু থেকে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। এরই ধারাবাহিকতায় সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। কর্ণার থেকে উড়ে আসা বল হেড নেন ক্রিস্টেনসেন। সেই বল পায়ের স্পর্শে জালে পাঠাতে ভুল করেননি আলোনসো। লা লিগায় বার্সার হয়ে এটিই তার প্রথম গোল।
বিরতির পরও আগের মতো খেলতে থাকে বার্সেলোনা। তবে সুযোগ পেলে ছাড় দিচ্ছিল না এস্পানিওলও। ৭১তম মিনিটে আক্রমণে গিয়ে বক্সে বল নিয়ে যান হোসেলু; তাকে ফাউল করে বসেন আলোনসো। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ফাউলের শিকার হওয়া হোসেলুই।
৭৮তম মিনিটে দুইটি হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয় বার্সা ডিফেন্ডার জর্দি আলবাকে। দুই মিনিট পর আক্রমণে যাওয়া লেভানডোভস্কিকে ফাউল করে লাল কার্ড দেখেন ভিনিসিউস সৌজা। দশ জনের এই ম্যাচে বার্সা বেশ কয়েকটি আক্রমণে যায়। কিন্তু গোলরক্ষকের নৈপুণ্যে এবারের যাত্রায় বেঁচে যায় এস্পানিওল। ম্যাচ শেষ হয় সমতায় থেকে।
১৫ ম্যাচে ১২ জয় ও ১ হারে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে রিয়াল মাদ্রিদ। মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এস্পানিওল।