২০২৩ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বিসিবি। এ বছর চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ২১ জন। তিন সংস্করণের চুক্তিতেই রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সর্বশেষ গত বছরের কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও ওয়ানডেতে ছিলেন এই অফস্পিনিং অলরাউন্ডার। নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে গতবছর পাঁচজনকে রাখা হলেও এবার তা কমিয়ে চারে নামিয়ে আনা হয়েছে। মিরাজ ছাড়া তিন সংস্করণের চুক্তিতে আছেন লিটন, সাকিব ও তাসকিন। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টেস্ট থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টির চুক্তিতে তাদের বিবেচনা করা হয়নি। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন তারা। আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন শুধুমাত্র ওয়ানডের চুক্তিতে। তবে টেস্ট দলের জন্য জাকির হাসানকে বিবেচনা করা হয়েছে। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের ভারতের বিপক্ষে এ বছরই টেস্ট দলে অভিষেক হয়েছে। দুই টেস্টে ভালো পারফরম্যান্স (২০, ১০০, ১৫ ও ৫১ রান) করায় তাকে লাল বলের ক্রিকেটের চুক্তিতে রাখা হয়েছে। তবে টেস্টের চুক্তি থেকে বাদ পড়েছেন শরিফুল, ইয়াসির, মাহমুদুল হাসান ও সাদমান।
গত বছরের টি-টোয়েন্টির চুক্তিতে থাকলেও এবছর বিবেচনা করা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাঈম শেখকে।
২০২৩ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি
তিন সংস্করণ
লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
বাদ পড়েছেন: শরীফুল ইসলাম।
টেস্ট
লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, জাকির হাসান।
বাদ পড়েছেন: শরিফুল, ইয়াসির আলী, মাহমুদুল হাসান ও সাদমান।
ওয়ানডে
লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, আফিফ ও শরিফুল।
টি-টোয়েন্টি
লিটন, সাকিব, তাসকিন, মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, মোস্তাফিজ, আফিফ, শরিফুল, নাসুম, মাহেদী, মোসাদ্দেক, হাসান মাহমুদ।
বাদ পড়েছেন: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম।