চোটের কারণে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে সাইফউদ্দীন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।
সদ্য সমাপ্ত বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না এই পেস অলরাউন্ডার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। আর ছুটির আগেই বিয়ের কাজ সেরে নিয়েছেন ডানহাতি এই পেসার।
সাইফউদ্দীন বিয়ে করছেন তার পরিবারের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দ্বিতীয় ইংনিস শুরু করতে যাওয়ার আগে সাইফউদ্দীনের মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দীন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।