বেনজেমার রেকর্ড ও রিয়ালের সুপার কাপ জয়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২২, ০২:৪৪ এএম

বেনজেমার রেকর্ড ও রিয়ালের সুপার কাপ জয়

করিম বেনজেমা এখন রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এমন ইতিহাস গড়ার দিনে ১টি গোল করলেন। অন্যটি আলাবার। ২-০ গোলে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। 

চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ জয়ী ম্যাচটি খেলে থাকে প্রতি বছর। রিয়াল গত মৌসুমের শিরোপাধারী চ্যাম্পিয়নস লিগের। অন্যদিকে ফ্রাঙ্কফৃুর্ট ইউরোপা লিগ জিতেছিল। 

রিয়ালের হয়ে ৩২৩ গোল ছিল রাউলের। বেনজেমার এখন ৩২৪ গোল। ৪৫০ গোল নিয়ে শীর্ষে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এখনও বেনজেমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। 

ম্যাচে ৩৭ মিনিটে আলাবা গোল করেন। আবার ভিনিসিয়াস ও বেনজেমা জুটি জমে উঠেছে। বেনজেমা গোলটি করেন ৬৫ মিনিটে। ফ্রাঙ্কফুর্ট সেভাবে আক্রমণ জমাতে পারেনি। 

Link copied!