কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপপর্ব শেষ করে দেশে ফিরেছে ব্রাজিল ফুটবল দল। বাড়িতে ফিরেই এক জমকালো পার্টি দিলেন নেইমার জুনিয়র। এতে অংশ নিয়েছেন নেইমারের ব্রাজিল দলের টিমমেট অ্যান্টনি, সঙ্গীতশিল্পী জাওয়া গোমেজসহ আরও অনেক তারকা।
ব্রাজিলের গণমাধ্যম ফোলহা দা সাওপাওলো জানিয়েছে, 'পরাজয়ের গ্লানি ভুলতে বোনের বাড়িতে পার্টির আয়োজন করেন দ্য ফেনোমেনন।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি লিখেছেন, 'মানসিকভাবে সুস্থ থাকার জন্য সময়োপযোগী পার্টি এটি।'
দলের শোচনীয় হারের পরও নেইমারের এমন আয়োজনে বিরক্ত অনেকে। এ নিয়ে একজন মন্তব্য করেছেন, 'এই ব্যক্তি জাতীয় দলে খেলার যোগ্যতা হারিয়েছে। '
তবে এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া আসেনি নেইমারের তরফ থেকে।