ব্রাজিলের যুবারা চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৫:০৩ পিএম

ব্রাজিলের যুবারা চ্যাম্পিয়ন

দক্ষিণ আমেরিকার যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সোমবার  দলের হয়ে জয়ে অবদান রাখেন আন্দ্রে সান্তোস ও পেদ্রো।

এটা রেকর্ড ১২তম চ্যাম্পিয়ন শিরোপা ব্রাজিলের। প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ৫ বার চ্যাম্পিয়ন হয়ে আছে তালিকার তিনে।

এবারের যুব চ্যাম্পিয়নশিপ বা অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় অংশ নিয়েছিল মোট ১০টি দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপে বিভক্ত হয়ে তারা টুর্নামেন্টের শুরুতে ৪টি করে ম্যাচ খেলেছিল। এরপর দুই গ্রুপ থেকে সেরা ৬ দল নিয়ে হয় ফাইনাল রাউন্ড।

Link copied!