ভারত চাপে ফেলেছে ইংল্যান্ডকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৩:০৮ এএম

ভারত চাপে ফেলেছে ইংল্যান্ডকে

 

বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথম দিন ব্যাট হাতে ভারতের ঋষভ পান্ট এবং রবিন্দ্র জাদেজার দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনে দেখা গেল বল হাতে জসপ্রিত বুমরাদের দাপট। ভারতের থেকে ৩৩২ রানে পিছিয়ে ইংল্যান্ড। ইতিমধ্যেই সাজঘরে জো রুট-সহ পাঁচ ইংরেজ ব্যাটার।

পঞ্চম ও শেষ টেস্ট চলছে। ভারত ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। যেভাবে খেলছে ভারতীয়রা এতে ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে গেছে টেস্টের শনিবার দ্বিতীয় দিনেই। 

ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করেছে। আর ইংল্যান্ড ৫ উইকেটে ৮৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে। বুমরাহ ব্যাট হাতে রেকর্ড গড়েন। ১ ওভারে নেন ৩৫ রান। এবার বল হাতে নিয়েছেন ৩ উইকেট। 

Link copied!