সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২১ রানে হারিয়েছে ভারতকে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো অসিরা। ওয়ানডে সিরিজ জিতে ভারত সফর শেষ করলেও এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া।
চেন্নাইয়ে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৬৯ রান সংগ্রহ করে। জবাবে ভারত ২৪৮ রানে অলআউট হয়। ২১ রানে জিতে অস্ট্রেলিয়া ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে। ভারত জয়ের পথেই ছিল। তবে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ৪৫ রানে ৪ উইকেটে নিয়ে ভারতের জয়ের আশা শেষ করে দেন।