ভারতকে হারাল মেয়েরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ০৮:৪২ পিএম

ভারতকে হারাল মেয়েরা

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে। অবশ্য এখন প্রস্তুতি ম্যাচ চলছে। আর সে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের পর দিশা বিশ্বাসের দল ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১৪ জানুয়ারি মূল আসরে জুনিয়র টাইগ্রেস টিমের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাংলাদেশ। দলের সহ-অধিনায়ক স্বর্ণা ৪৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন সাতটি ছয়, দুটি চার। 

জবাবে খুব কাছে গিয়ে থামে ভারত। মাত্র দুই উইকেট হারালেও ২০ ওভারে ১১৮ রানের বেশি তুলতে পারেনি তারা। তৃষা ৪৪ রান করে রান আউট হন। ভার্মা ৪৩ রানে অপরাজিত থাকেন।

Link copied!