ভারতের টার্গেট ১৪৮ রান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২২, ০৯:৫৬ পিএম

ভারতের টার্গেট ১৪৮ রান

দুবাইয়ে জয়ের জন্য ভারতকে ১৪৮ রানের টার্গেট দিল পাকিস্তান। এশিয়া কাপে বড় ম্যাচ ভারত-পাকিস্তানের। তবে এই সংগ্রহ ভারতের জন্য বড় মনে হচ্ছে না। 

টস জেতেন রোহিত শর্মা। পাকিস্তানকে ব্যাটে পাঠায় তারা। দুবাইয়ে পরে ব্যাট করা সুবিধাজনক। ভারত রিশভ পান্থকে বসিয়ে দিনেশ কার্তিককে দলে নেয়। এটা বিশাল চমক ছিল। পাকিস্তানের হয়ে অভিষেক হয় পেসার নাসিম শাহর। 

বাবর আজম বড় করতে পারেননি স্কোর। তিনি ১০ রানে আউট হন। এছাড়া রিজওয়ান ৪৩ ও ইফতেখার ২৮ রান করেছেন। শাহনেওয়াজ ধানি ৬ বলে ১৬ রান করেন শেষে। 

ভারতের ভুবনেশ্বর কুমার ৪টি ও হার্দিক পান্ডিয়া নেন ৩ উইকেট। আর দুটি উইকেট আরশদিপের। 

Link copied!