ভারতের রোমাঞ্চকর জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ১১:২২ এএম

ভারতের রোমাঞ্চকর জয়

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। মোহাম্মদ সিরাজ দিলেন ১২ রান। প্রথম ওয়ানডে ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয় এল মাত্র তিন রানে।

শিখর ধাওয়ানের শতরানও হাতছাড়া হল তিন রানের জন্যই (৯৭)। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অবশ্য ধাওয়ান ম্যাচসেরা হন এ ম্যাচে। ২৪ ও ২৭ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৯ রানের লক্ষ্য রাখে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩০৫ রান তুলতে সক্ষম হয়। 

Link copied!