লা লিগার ম্যাচে গোল করেননি ভিনিসিয়াস জুনিয়র। তবে অ্যাসিস্টের জন্য প্রশংসা বন্যা বয়ে যাচ্ছে ফুটবল দুনিয়ায়। চমকপ্রদ গোল তো মাঝে মাঝেই করেন। রিয়াল মাদ্রিদ লা লিগায় ২-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে।
ফেদে ভালভার্দে ও অ্যাসেনসিও গোল করেছেন। ভালভার্দের গোলে নান্দনিক অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস। ব্রাজিলের এই তারকা জ্বলে উঠতে নিয়মিতই।
২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল। ১ ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।