ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সাবিনারা ম্যাচের প্রথম থেকে আক্রমণ করে খেলতে থাকে। আর নিয়মিত বিরতি দিয়ে গোল করেছে তারা।
আগের ম্যাচে এই আসরের ফেবারিট ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। ভুটান কোনো প্রতিযোগিতাই করতে পারেনি। এক কথায় উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিকে।
স্বপ্ন, সাবিনা, ঋতু, কৃষ্ণা ও মাসুরা গোল করেছেন। প্রথমার্ধে ৪-০ গোলের লিড ছিল। পরের অর্ধে আরো গোল হয়েছে। সাবিনা হ্যাটট্রিক করেছে। আর ৮-০ গোলে জিতেছে মেয়েরা।
এই নিয়ে সাফে বিগত ৫টি আসরের মধ্যে ৪টিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। শুধুমাত্র ২০১২ সালের আসরে সেমিতে খেলতে পারেনি সাবিনারা। অবশিষ্ট ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। তন্মধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলংকার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে দলটি।