বিপিএলে মাশরাফি মানেই জাদু। যে দলেই যান সেখানেই সফলতা আসতে থাকে। এবার সিলেট ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। এই নিয়ে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতলো সিলেট। অন্য দিকে ৪ ম্যাচ খেলে তৃতীয় হারের স্বাদ পেল ঢাকা।
টুর্নামেন্টের ১৩তম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে ঢাকা। জবাবে ৪ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় সিলেট। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন । ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানের মামুলী সংগ্রহ পায় ঢাকা।
৭ বল ও ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
সিলেটকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে সাবধানে খেলতে থাকেন দুই মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও ইমাদ। উইকেট ধরে খেলে ৩৮ বলে ৩২ রান যোগ করেন তারা। ১৬তম ওভারে মুশির সাথে ভুল বুঝাবুঝিতে আরিফুলের সরাসির থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন ইমাদ। চার-ছয় ছাড়া ২০ বলে মাত্র ১১ রান করেন ইমাদ।
ইমাদ যখন আউট হন তখন ২৬ বলে ৩৬ রান দরকার পড়ে। ১৮তম ওভারের প্রথম বলে তাসকিনের শিকার হন ।১টি করে চার-ছয়ে ২৫ বলে ২৭ রান করা মুশফিক। এমন অবস্থায় শেষ ২ ওভারে ২০ রান দরকার পড়ে সিলেটের।
পাকিস্তানী পেসার সালমান ইরশাদের করা ১৯তম ওভারে পেরেরার ২টি চার ও আকবরের ১টি ছক্কায় ১৮ রান পায় সিলেট। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে সিলেটের জয় নিশ্চিত করেন পেরেরা। পেরেরা ১১ বলে ২১ ও আকবর ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন ।