কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিনিয়রদের পছন্দ করেন না। এই গুঞ্জন সরে গিয়েছিল। আবার ফিরে এলো। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রামে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
টেস্ট ছেড়েছেন আগেই। টি টোয়েন্টিতে পরেছেন বাদ। এবার ওয়ানডে থেকে একরকম ছিটকে গেলেন তিনি। তার জায়গায় এসেছেন জাকির হাসান। রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ দেখে ফেলেছে অনেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকির হাসান।