মিউনিখে অটুট থেকে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৩, ০২:৫১ এএম

মিউনিখে অটুট থেকে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

বায়ার্ন মিউনিখ প্রবল আক্রমণ করেও ভাগ্য ফেরাতে পারেনি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে তারা ম্যানচেস্টারের ইতিহাদে হেরেছিল। বুধবার দ্বিতীয় লেগটি ১-১ গোলে ড্র হয়েছে। সিটি দু লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে গেল। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

অপর দিকে ইন্টারমিলান ও বেনফিকা ৩-৩ গোলে ড্র করেছে। দু লেগ মিলিয়ে ইন্টার ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ এসি মিলান। 

বায়ার্ন তাদের সামর্থ্যের সেরাটা দিয়েছে। তবে ম্যাচে মাথা ঠান্ডা রেখেছে সিটি। মিউনিখে খেলা। চাপ তো রয়েছেই। আর হালান্ড পেনাল্টি পেয়েও মিস করলেন। ম্যাচের বয়স তখন ৩৭ মিনিট। ৫৭ মিনিটে অবশ্য গোল করেছেন তিনি। এ মৌসুমে নরওয়ের এই ফুটবলারের এটি ৪৮তম গোল সব প্রতিযোগিতা মিলিয়ে । বায়ার্নের কিমিখ পেনাল্টি থেকে গোলটি শোধ করে দেন। এতে অবশ্য লাভ হয়নি। সিটি সেমিফাইনালে চলে গেছে। 

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল সিটি। সেই রিয়ালকে তারা পেল আবার। প্রতিশোধ এখন সিটির চোখেমুখে। 

ওদিকে সানসিরোতে পাগলাতে রাত গেছে। ৬ গোলের ম্যাচ হয়েছে। বেনফিকা বিদায় নিয়েছে ইন্টারমিলানকে শক্তি দেখিয়ে। ম্যাচের ১৪ মিনিটে বারেলা গোল করেন। ৩৮ মিনিটে বেনফিকার অর্সনেস শোধ করে দেন গোল। ৬৫ মিনিটে মার্টিনেজ এগিয়ে দেন দলকে। বেনফিকার সিলভা ও মুসা শেষে ২টি গোল যোগ করলে ম্যাচ ৩-৩ এ শেষ হয়। লিসবনে ২-০ গোলে জিতেছিল ইন্টারমিলান। এখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মিলান ডার্বির দেখা মিলবে। 

Link copied!