ভারতের ভুবনেশ্বরে চলমান সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ৪-১ গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
এই বড় জয়ের নায়ক মিরাজুল ইসলাম। হ্যাট্রটিক উপহার দিয়েছেন এই যুব ফুটবলার। এ নিয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। তিন ম্যাচে পূর্ণ বাংলাদেশের অর্জন ৯ পয়েন্ট।
এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে স্বাগতিক ভারত ও শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ।