মিরাজের শত রানে ভারতকে ২৭২ রানের লক্ষ্য ‍ছুঁড়ে দিলো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ০৪:০৬ পিএম

মিরাজের শত রানে ভারতকে ২৭২ রানের লক্ষ্য ‍ছুঁড়ে দিলো বাংলাদেশ

১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ যখন ৬ উইকেটে ৬৯, তখন সবার মনে ভাবনা চলে আসছিল শত রান পেরুতে পারবে কি না। সেই জায়গা থেকে ৮২ বলে শত রান করে দলকে ২৭১ রানের ইনিংসে নিয়ে এলেন প্রথম ম্যাচেও ম্যাজিক দেখিয়ে জয় ছিনিয়ে আনা মেহেদী হাসান মিরাজ। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার (৭ ডিসেম্বর) নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৭১ রান। সিরিজ বাঁচাতে ২৭২ রানের লক্ষ্যে লড়তে হবে ভারতকে। 

তিন ম্যাচের সিরিজে ১ জয় নিয়ে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ধ্বংস্তূপে দাঁড়িয়ে সপ্তম উইকেট জুটি গড়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ দলকে এনে দেন ১৪৮ রান। ৭৭ রানে মাহমুদউল্লাহ আউট হয়ে গেলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মিরাজ।

বিস্তারিত আসছে...

Link copied!