মিলান ডার্বি মিলানের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ১১:৪৩ এএম

মিলান ডার্বি মিলানের

মিলান ডার্বি জিতেছে এসি মিলান। গত রাতে ৩-২ গোলে তারা হারায় ইন্টারমিলানকে। এসি মিলান বর্তমান লিগ চ্যাম্পিয়ন। রাফায়েল লিয়াও জোড়া গোল করেন এ ম্যাচে। অপর গোলটি অলিভিয়ার জিরুর। 

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে এসি মিলান। ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ইন্টারমিলান। 

Link copied!