মার্চ ৩, ২০২৩, ০৩:৫৫ এএম
এল ক্ল্যাসিকো বলেই হয়তো মাঠে উত্তাপ ছিল। রেফারিকে নিয়ে তর্ক, একে অপরের সাথে ক্ষেপে যাওয়া, হাতহাতি সব কিছুই হলো। বার্সেলোনা প্রথম দফায় জয় নিয়ে এগিয়ে থাকলো।
সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ ছিল। রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও আত্মঘাতি গোল করেন ২৬ মিনিটে। আর এ গোলে বার্সেলোনা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
৫ এপ্রিল এই সেমিফাইনালের দ্বিতীয় লেগ রয়েছে। রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে ভয়ঙ্করভাবে। ফলে এ এক গোলের জয়ে খুব একটা স্বস্তি নেই কাতালানদের মনে।অবশ্য ন্যু ক্যাম্পে ম্যাচ। তবুও বার্সেলোনার মনে ভয় রয়েছে। সদ্য তারা ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে। অবশ্য এল ক্ল্যাসিকোর লড়াই আর আট দশটা ম্যাচের চেয়ে আলাদা।