টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন এই কৃতিত্ব দেখান বাংলাদেশের এই সিনিয়র ব্যাটার। ১৩৫ বলে মাইলফলকে পা রাখেন তিনি।
সাকিব ৮৭ রানে ফিরেছেন। মুশফিক অবশ্য তিন অঙ্কে গিয়েছেন। ভারতের বিপক্ষে ভাল খেলতে পারেননি। তবে আবার চেরচেনা ভূমিকায় ৩৫ বছর বয়সী এই ডান হাতি ব্যাটার। শতরানের পথে তিনি ১৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৪ উইকেটে ২৭৩ রান তুলেছে। ৫৯ রানের লিড বাংলাদেশের।