মেসির প্রশংসায় ফেদেরার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৩, ১২:১৮ পিএম

মেসির প্রশংসায় ফেদেরার

২০২৩ সালে যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ এর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গাও করে নিয়েছেন মেসি। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও ঠাঁই পেয়েছেন এই তালিকায়।

মেসির বেশ বড় ভক্ত রজার ফেদেরার। তিনি প্রশংসা করেছেন। ফেদেরার লিখেছেন,‘ মেসির গোল করার রেকর্ড এবং খেতাব জয় নিয়ে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। ৩৫ বছরের মেসির যে বিষয়টা আমাকে আকর্ষণ করে তা হল, এত বছর ধরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখা। শ্রেষ্ঠত্ব অর্জন করা যেমন কঠিন তেমনই কঠিন ধরে রাখা। ও জাদুকরের মতো ড্রিবল করে। কোনাকুনি যে শটগুলো নেয়, সেগুলো শিল্প। ওর সচেতনতা এবং অনুমান ক্ষমতা বোধগম্যের বাইরে। মেসির মতো ফুটবলারের ক্ষেত্রে এর ব্যাপ্তি আরও বেশি। কারণ মেসি একটি বিশ্বখ্যাত ক্লাব এবং ফুটবলপাগল দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দুর্দান্ত ছিল। বুয়েনস এয়র্সের রাস্তায় লাখ লাখ মানুষের নেমে পড়া খেলাধুলার জন্য একটা অসাধারণ মুহূর্ত ছিল। গোটা বিশ্ব তা দেখেছে। যাঁরা ফুটবলপ্রেমী নন, তাঁরাও বুঝেছেন বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলার প্রভাব কতটা।

Link copied!