লিওনেল মেসি বার্সেলোনায় ফিরে এসেছিলেন। আর এতে গুঞ্জন ওঠে তিনি বোধহয় আবার ক্লাবটিতে ফিরে আসবেন। বার্সেলোনার একজন ডিরেক্টর ম্যাথুউ অ্যালেমানি জানান, এখনো কোনো চুক্তিতে যাচ্ছেন না তারা।
এদিকে মার্কা রিপোর্ট করেছে, লিওনেল মেসিকে ছাড়তে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই। তাহলে মেসি পিএসজি ছেড়ে কোথায় যাবেন। ম্যাথু বলেছেন,‘ আমরা মেসির সঙ্গে কোনো চুক্তি করিনি। সে খুশি হতো এ ক্লাবে আসতে পারলে। এ শহরে তিনি এসেছেন। কিন্তু আমরা কথা বলিনি।
এদিকে মেসির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদির ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি।