সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের পর নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান।
আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে দলটি। কিন্তু বাংলাদেশের বাঁহাতি পেসারের জায়গা হয়নি একাদশে।
মুম্বাইয়ের ৫ উইকেটে ১৭৭ রানের জবাবে ৬ উইকেটে ১৭৯ রান তুলে জয় তুলে নেয় দিল্লি।