মোহামেডান শুধু জয় পেল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০১:৩০ এএম

মোহামেডান শুধু জয় পেল

পয়েন্ট তালিকার  শীর্ষে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের (বিপিএল) সুপার লিগে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম রাউন্ডের লিগ পর্বে শেষ রাউন্ডের ম্যাচে আজ শেখ জামাল ৫৩ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। 

এই জয়ে ১০ ম্যাচ শেষে ৯টি জয় ও ১টি হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার পর্বে খেলতে নামবে শেখ জামাল। আর সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থেকে রেলিগেশন পর্ব খেলবে সিটি ক্লাব।

শ্রীলংকার কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও স্পিনার নাজমুল হোসেন অপুর ৫ উইকেট শিকারের সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেল মোহামেডান। মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রুপগঞ্জকে ৮০ রানে হারিয়েছে মোহামেডান। 

এই ম্যাচ জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট মোহামেডানের। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান পয়েন্ট মোহামেডানের। কিন্তু সমান পয়েন্ট হওয়ায় হেড টু হেড বিবেচনায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারে মোহামেডান। তাই সুপার লিগের টিকিট পায়নি মোহামেডান। এই ম্যাচ হারলেও, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লিজেন্ডস অব রুপগঞ্জ।

সুুপার লিগে খেলা দলগুলো হচ্ছে-শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লিজেন্ডস অব রুপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)। 

Link copied!