যাদবের ৪৫ বলে সেঞ্চুরি!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ১১:০১ পিএম

যাদবের ৪৫ বলে সেঞ্চুরি!

সূর্যকুমার যাদব আগামীর বড় ব্যাটার। সেটা প্রমাণ করে চলেছেন নিয়মিত। রাজকোটে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি ৪৫ বলে সেঞ্চুরি করেন। আর ৫১ বলে ১১২ রান করে ক্রিজে অপরাজিত থাকেন। ভারত ৫ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলংকা গুটিয়ে যায় ১৩৭ রানে। 

৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল। ভারত ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যাদব। যিনি ৭টি চার ও ৯টি ছক্কায় তার এই ইনিংসটি সাজিয়েছেন। 

সূর্যকুমার ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি শতরান করে ফেলেছেন। সামনে শুধুই ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর চারটি শতরান রয়েছে। রোহিতকে টপকে যেতেই পারেন সূর্যকুমার। 

Link copied!