রংপুর ও কুমিল্লার জয়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১১:৪২ পিএম

রংপুর ও কুমিল্লার জয়

রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। বিপিএলে রংপুর ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। রনি ৩৫ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এই  জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই থাকলো রংপুর। ১০ ম্যাচে সমান ১৪ করে পয়েন্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রান রেট বিবেচনায় বরিশাল দ্বিতীয় ও কুমিল্লা তৃতীয়স্থানে আছে। এ ম্যাচ হারলেও ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো সিলেট।

এর আগে  মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে টানা সপ্তম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  কুমিল্লা ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। রিজওয়ান ৪৭ বলে ৬১ রান করেন।

Link copied!