রোনালদোকে নিয়ে শঙ্কা!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:২৩ পিএম

রোনালদোকে নিয়ে শঙ্কা!

নেশন্স লিগ ফুটবলে  গতরাতে ঘরের মাঠে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হতাশাজনক পরাজয় বরণ করেছে স্পেন। এর ফলে আগামী বছরের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্প্যানিশদের।

এদিকে গ্রুপ-এ ২’র অপর ম্যাচে দিয়োগো ডালোটের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে সহজেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে আরো দুই গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস ও দিয়োগো জোতা।

তবে রোনালদো ও গোলরক্ষকের মধ্যে সংঘর্ষ হয়। তার নাক ফেটে যায়। এরপর হালকা চিকিৎসা নিয়ে পুরো ম্যাচ খেলেছেন। পরের ম্যাচ খেলবেন কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েছে। 

Link copied!