ক্রিস্টিয়ানো রোনালদোর আরো একটি গোলশূন্য রাত গেল। মঙ্গলবার সৌদি প্রো লিগের ম্যাচে আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। এ লিগ জেতার আশা কমে গেছে।
সৌদি প্রো লিগটি ৩০ ম্যাচে মৌসুম। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আল নাসর।
এই লিগে ১৬টি দল লড়াই করে। আর আল খালিজের অবস্থান লিগে ১৪ নম্বরে। এমন দলের সাথেও গোল পেলেন না রোনালদো। গোল মিসের মহড়া দেখান তিনি। আল খলিজ ম্যাচের ৪ মিনিটে লিড নেয় ফ্যাবিও মার্টিনস গোল করলে। ১৭ মিনিটে আলভারো গনজালেস সমতায় ফেরান আল নাসরকে। এরপর আল খলিজ ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে। আর আল নাসর গোলমুখে মাথা কুটেছে জয়সূচক গোলটির জন্য। যদিও সে গোলের দেখা মেলেনি। রোনালদো ও আল নাসরের সময় ভাল যাচ্ছে না। এ মৌসুমে ইতোমধ্যে তিনটি ট্রফি জয়ের হাতছানি থাকলেও ব্যর্থ হতে হয়েছে আল নাসরকে।