রোনালদোর হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০১:১৯ এএম

রোনালদোর হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-২ ব্যবধানে তারা হারায় টটেনহ্যামকে। স্কোর ২-২ হয়ে গিয়েছিল। রোনালদোর হ্যাটট্রিক গোলটিতে আসে জয়। 

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান চতুর্থ। তবে মৌসুম শেষে শেষ চারে থাকাটা অনেক কঠিন। তারপরও এমন জয়ে স্বস্তি ইউনাইটেডের। ‘

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে প্রথম লেগটি ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয় লেগে রোনালদোকে এভাবে জ্বলে ওঠার প্রয়োজন হবে। 

ফুটবল ইতিহাসে প্রতিযোগিতামূলক ফুটবলে সবচেয়ে বেশি ৮০৫ গোল ছিল জোসেফ বিকানের৷ রোনালদো আজ ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করে গোলসংখ্যা নিয়ে গেলেন ৮০৭ এ। রোনালদো ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি গোলের মালিক।

Link copied!