লন্ডনে হোটেল থেকে সর্বস্ব হারালেন ভারতের উইকেটরক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:৩৫ পিএম

লন্ডনে হোটেল থেকে সর্বস্ব হারালেন ভারতের উইকেটরক্ষক

জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে বড়সড় ক্ষতির সম্মুখীন হলেন ভারতের নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়া। নিজের হোটেল রুম থেকেই নগদ অর্থ, কার্ড, ঘড়ি ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে এ ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটারের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে জানিয়েছেন তানিয়া।

সোমবার এক টুইট বার্তায় তানিয়া বলেন, 'ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি অতিশয় স্তম্ভিত ও হতাশ। কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে। ব্যাগের মধ্যে নগদ অর্থ, কার্ড, একাধিক ঘড়ি ও গহনা ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে এই হোটেলেই আমি ছিলাম। এটি একেবারেই নিরাপদ নয়। আশা করি দ্রুত এই বিষয়ে তদন্ত হবে এবং সমাধান হবে। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। আশা করি তারা এই বিষয়ে অবগত হবে।'

এই টুইটের পরেই দুঃখ প্রকাশ করে হোটেল কতৃপক্ষ জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। আপনার নাম এবং আপনি যে ইমেল ঠিকানা দিয়ে রিজার্ভেশন করেছেন এবং আপনার থাকার সঠিক তারিখগুলি দয়া করে আমাদের ইমেইলকরুন, যাতে আমরা এটি আরও দেখতে পারি।

Link copied!