আয়ারল্যান্ড ৩২০ রানের টার্গেট দিয়েছিল। তামিম ইকবাল (৭), লিটন (২১) ও সাকিব (২৬) স্কোর বড় করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ভাল ব্যাট করেন। শান্ত ৮৩ বলে সেঞ্চুরি পূরণ করেন (ওয়ানডেতে প্রথম)।
আর মুশফিক শেষে ফিনিশিং করেন ২৮ বলে ৩৬ রান করে। চতুর্থ উইকেটের জুটিতে তাওহিদ ও শান্ত ১০২ বলে ১৩১ রান তুলে আনেন। তাওহিদ ফেরেন ৫৮ বলে ৬৮ রান তুলে। শান্ত ১১৭ রানে আউট হন পথ দেখিয়ে।
৪৪.৩ ওভারে বাংলাদেশ জয় নিশ্চিত করে (৩২০/৭)। ৩ উইকেটের জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড টাইগারদের।