সাকিব ওয়ানডে সিরিজে খেলবেন না

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৮:৪৯ পিএম

সাকিব ওয়ানডে সিরিজে খেলবেন না

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। তিনি ২টি টেস্ট খেলেছেন। ছুটি চেয়েছেন এই দেশসেরা অলরাউন্ডার। 

বাংলাদেশ ২ টেস্টের সিরিজ ২-০ তে হেরেছে। সাকিব তখনই ছুটি চান। আর তার ছুটি গ্রহণ করা হয়েছে। ওয়ানডে সিরিজটি বিশ্ব ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ নয়। সেজন্য খেলতে চান না তিনি। 

৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ২,৩ ও ৭ জুলাই ম্যাচ তিনটি রয়েছে। তারপরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো রয়েছে ১০,১৩ ও ১৬ জুলা্ই। 

 

 

Link copied!