সাকিব মোস্তাফিজ লিটন কি আইপিএলের ছুটি পাবেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৩, ০১:৫৬ পিএম

সাকিব মোস্তাফিজ লিটন কি আইপিএলের ছুটি পাবেন

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। এদিকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস ছুটি চেয়েও পাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো এনওসি দেয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে সামনে মাসে। সে টেস্ট ম্যাচ খেলতে চান না এ তিন জন। বিসিবি ছুটি না দেওয়ায় ভারতে গুঞ্জন চলছে। তারা নাকি ভাবছে আর নিলামে নেবে না বাংলাদেশের ক্রিকেটারদের। 

সোমবার আয়ারল্যান্ড ও বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি। রবিবার কোচ হাথুরুসিংহে কথা বলেছেন। তিনি বলেন,‘ আমার মনে হয় মোস্তাফিজও (আইপিএল খেলবে), তিনজন খেলোয়াড়। আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে দেশের হয়ে খেলা। তাদের নাম সেখানে পাঠানোর আগেই বোর্ড এটা জানিয়ে দিয়েছিল। এটাই আছে। আইপিএলে খেললে তাদের দক্ষতা বাড়বে। এটা সত্য কোন সন্দেহ নেই কারণ এটা হাই ক্লাস টুর্নামেন্ট। কিন্তু তাদের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের হয়ে খেলা।’

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হওয়া মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে কোনো সমস্যা নেই। লাল বলের চুক্তিতে না থাকায় এ বাঁহাতি ও পেসার টেস্টে বিবেচিত হন না। কিন্তু সমস্যা হচ্ছে লিটন ও সাকিবকে নিয়ে। 

 

Link copied!