লঙ্কান প্রিমিয়ার লিগ

সাকিবদের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩১, ২০২৩, ০৮:৪৩ পিএম

সাকিবদের নাটকীয় জয়

বল করতে গিয়ে দেখেন মাঠে সাপ প্রবেশ করেছে। বেশ হেসে উঠলেন। লঙ্কান প্রিমিয়ার লিগেও সাকিব আল হাসানের শুরুটা ভাল হয়েছে। 

তিনি গল টাইটান্সের হয়ে খেলছেন। ১৪ বলে ২৩ রান করেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। 

ম্যাচ টাই হয় কলম্বোয়। সুপার ওভারে সাকিবের দল জেতে।  টস   হেরে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি পায় গল। জবাবে ডাম্বুলাও পুরো ওভার খেলে ৭ উইকেটে ১৮০ রানই তোলে। 

Link copied!