সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১৯৪ করেও রক্ষা পেল না। মাশরাফির সিলেট সেটা চেজ করে জিতে নিয়েছে। টানা দ্বিতীয় জয় বিপিএলে। বরিশালকে এবার ৬ উইকেটে হারাল সিলেট।
সিলেট ৬ উইকেটে হারিয়েছে সাকিব-মিরাজের ফরচুন বরিশালকে। বরিশালের ছুঁড়ে দেয়া ১৯৫ রানের টার্গেট এক ওভার বাকী রেখেই স্পর্শ করে জয় তুলে নেয় সিলেট। গতকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছিলো সিলেট।
সাকিব আল হাসান ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। বরিশাল বিশাল স্কোর পেয়ে যায়। সিলেটের তৌহিদ ৩৪ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের প্রান্তরে ভিড়িয়ে দেন। ম্যাচসেরাও তিনি।