সাকিবের বদলে জেসন রয়কে নিল কলকাতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০৪:২৮ পিএম

সাকিবের বদলে জেসন রয়কে নিল কলকাতা

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে নিল কলকাতা। তাকে নিতে কলকাতা ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করল। রয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বড় নাম। সম্প্রতি তিনি পাকিস্তান সুপার লিগে দারুণ খেলেছেন। 

সাকিবকে দেড় কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা। কিন্তু তিনি আইপিএল খেলতে আসবেন না বলে জানা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ছাড়তে চায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছেন তিনি। পরে আয়ারল্যান্ডেও খেলতে যাবেন সাকিব। দেশের হয়ে তাকে খেলাতে চেয়েছে বোর্ড। 

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা। সে বার দলে ছিলেন সাকিব।

Link copied!