সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল বাংলাদেশ। আর বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ হারলো। অবশ্য হোয়াইটওয়াশ এড়ালো তারা। ৫০ রানের জয়ে আনন্দ হতেই পারে। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে টাইগাররা। এটাই বড় ব্যাপার।
সাকিব দারুণ এক রেকর্ড করেছেন। ৩০০ ওয়ানডে উইকেট শিকারের মাইলফলকে পা রেখেছেন। আর এ ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। ২২৭ ম্যাচে ৬৯৭৬ রান। সোমবার তিনি তৃতীয় ওয়ানডে ম্যাচে ৭১ বলে ৭৫ রান করেন। মূলত সাকিব ইংল্যান্ড জয়ের বড় নায়ক।
ইংল্যান্ড ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারলো না। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
প্রথম বাংলাদেশী হিসাবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। মাশরাফি ২৬৯ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেমস ভিনস। এছাড়া ওকস ৩৮, ওকস ৩৪, সল্ট ৩৫ ও বাটলার ২৬ রান করেন।
বোলার সাকিব সফল ছিলেন। তিনি ছাড়াও তাইজুল ও এবাদত ২টি করে উইকেট পেয়েছেন। ম্যাচসেরা হন সাকিব আল হাসান। আর সিরিজ সেরা আদিল রশিদ। এই সিরিজে ৩১ রান ও ৮টি উইকেট তার।
এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে বাংলাদেশ। সাকিব ৭৫, মুশফিক ৭০ ও শান্ত ৫৩ রান করেন।