ব্যাটার ডেভিড মালান ও বোলার স্যাম কারানের নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচেও ৮ রানে জিতেছিলো ইংল্যান্ড। সিরিজ জয়ের সাথে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।
২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৬ উইকেটে ২০৮ রান করেছিলো ইংলিশরা।
৬ উইকেটে ১৭০ রান করে অসিরা। ওয়েড ১০ ও কামিন্স ১৮ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের কারান ২৫ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। তবে ম্যাচ সেরা হন মালান।
আগামী ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।