বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্থানীয় একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট দলের লোগো উন্মোচন করা হয়।
এছাড়াও কোচিং স্টাফসহ চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করে সিলেট দল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আইকন ক্রিকেটার মাশরাফি ও সিলেটের মালিকানাধীন প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টসের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। আগামী তিন মৌসুমের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পেয়েছে ফিউচার স্পোর্টস।