সেন্ট লুসিয়ায় সকালটা বাংলাদেশের তবে লিড নিল উইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ১২:৩০ এএম

সেন্ট লুসিয়ায় সকালটা বাংলাদেশের তবে লিড নিল উইন্ডিজ

১০০ রানের জুটিও হয়ে গিয়েছিল দুই ওপেনারের। আগের দিন দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৬৭ রানে রেখে গিয়েছিলেন দুজন। শরিফুলের বল হুক করতে গিয়ে কিপারের কাছে ক্যাচ দেন ক্যাম্ববেল (৪৫)। এরপর মিরাজের বলে ব্রাথওয়েট (৫১) বোল্ড। ডানহাতি পেসার খালিদ ঝড়ের মত হাজির হন। রেমন্ড রেফার (২২) ও বোনারকে (০) ফেরান তিনি বোল্ড করে। ১০০ থেকে ১৩২ এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়ে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে সমুদ্রের ঝড় তুলে আনেন বাংলাদেশী বোলাররা।

লাঞ্চে যায় ক্যারিবীয়রা ৪ উইকেটে ১৩৭ রানে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। 

পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষটি চলছে। গতকাল ছিল টেস্টের দ্বিতীয় দিন। এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৪৪ রান তুলে ফেলেছে। ব্লাকউড ৩৮ ও মায়ার্স ৫৯ রানে খেলছিলেন। ১০ রানের লিড চলে এসেছে। 

 

Link copied!