লিওনেল মেসি সৌদি আরবের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেজন্য তিনি কাজ করেন। আর সম্প্রতি তিনি সৌদিতে পরিবার নিয়ে যান। কিছু ছবি পোস্ট দেন। সেখানে মনে হয়েছে, তিনি হয়তো পিএসজি ছেড়ে সৌদির কোনো ক্লাবে যোগ দিচ্ছেন। আসলে এমন কিছু নয়। তিনি সৌদি আরবে পর্যটনের প্রচারণার কাজ করছেন।
রোববার লা লিগায় পিএসজি পরাজিত হওয়ার পর অনুমতি ছাড়া মেসির সৌদি সফরের ঘটনায় ‘বিস্মিত’ তার ক্লাব সতীর্থরা। চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফর করতে বাধ্য হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। রবিবারের ম্যাচের পর সাধারণত দুই দিনের ছুটি থাকে পিএসজিতে। যে কারণে কোন অনুমতি না নিয়েই সৌদি ভ্রমনে যান মেসি। কিন্তু ম্যাচে পরাজিত হওয়ার পর সোমাবার অনুশীলনের সিদ্ধান্ত নেয় পিএসজি।
কিন্তু অনুশীলনে ৩৫ বছর বয়সি মেসিকে না দেখে বিষ্ময় প্রকাশ করে সতীর্থরা। মিরর পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী চলতি মৌসুম শেষেই ইতি ঘটবে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। ফলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। ক্লাবটিও এখন আর মেসির চুক্তি নবায়নের বিষয়টিকে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না।
এল ইকুইপের রিপোর্টে বলা হয়, মেসির সৌদি আরব সফরটি ক্লাবের অনুমোদিত নয়। সফরের জন্য তিনি কোচ ক্রিস্টোফ গালটিয়ার বা পরিচালক লুইস ক্যাম্পোসের অনুমতিও নেননি।